প্রথম পর্বে আমরা APT এর ধারণা পেয়েছি। এই পর্বে আমরা APT এর বিভিন্ন কাজ সম্পর্কে জানবো।
APT কী কী কাজ করে?
APT-এর কাজ শুধু meeting আয়োজন করা নয়।
এর কার্যক্রম বেশ বিস্তৃত। তবে সহজভাবে কয়েকটি ভাগে দেখলে বিষয়টি বোঝা যায়।
১. টেলিকম ও ICT নীতি নিয়ে আলোচনা
বিভিন্ন দেশের telecom policy ও regulatory বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একটি দেশ কীভাবে কোনো technology বা service পরিচালনা করছে, অন্য দেশগুলো সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারে।
২. Spectrum নিয়ে কাজ
টেলিকমের জগতে Radio Spectrum একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
মোবাইল ফোন, radio communication, satellite, Wi-Fi, radar—অনেক ধরনের wireless system spectrum ব্যবহার করে।
কিন্তু spectrum সীমাহীন নয়।
একই frequency বিভিন্ন দেশে বা বিভিন্ন service-এ কীভাবে ব্যবহার করা হচ্ছে, কোথায় coordination প্রয়োজন, কোন band ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে—এসব বিষয় নিয়ে APT-এর বিভিন্ন technical group-এ আলোচনা হয়।
৩. Capacity Building
টেলিকম প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
তাই শুধু policy তৈরি করলেই হবে না; সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।
APT বিভিন্ন training, workshop, seminar এবং capacity-building programme আয়োজন করে।
এর মাধ্যমে সদস্য দেশগুলোর professionals নতুন প্রযুক্তি ও regulatory বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পান।
৪. আন্তর্জাতিক ফোরামে আঞ্চলিক সমন্বয়
APT-এর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো আন্তর্জাতিক পর্যায়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে coordination তৈরি করা।
বিশেষ করে ITU-এর বিভিন্ন conference বা international forum-এর আগে সদস্য দেশগুলো বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে।
ফলে কোনো বিষয়ে অঞ্চলটির অভিন্ন বা কাছাকাছি অবস্থান তৈরি করা সহজ হয়।


